০৮ জুন ২০২৬, সোমবার, ০৪:১৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২৪
বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না- স্বরাষ্ট্রমন্ত্রী


সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেন, ‘একজন ব্যক্তির অপরাধের দায় কেনো পুরো পুলিশ বাহিনী নিবে? আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো কাজ করছে। পুলিশ পেশাদারিত্বের সাথে জঙ্গি ও সন্ত্রাস দমন করছে। এছাড়া করোনার সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। পুলিশ বাহিনী জীবন উৎসর্গ করে কাজ করছে।


শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ছাত্রলীগ আয়োজিত ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাকে (বেনজীর আহমেদ) তো আমরা এখনো নিষেধাজ্ঞা দেইনি। সে যদি নিষেধাজ্ঞার আগে চলে গিয়ে থাকে? আমি এখনো সঠিক জানি না, সে আছে কিনা চলে গিয়েছে।


আমাকে জেনে কথা বলতে হবে। তিনি আছেন কিনা চলে গেছেন, আমি এখনো নিশ্চিত নই।

শেয়ার করুন