০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৬:৪২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


প্রধানমন্ত্রীকে রীতি অনুযায়ী অভিনন্দন
অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
অবস্থানের পরিবর্তন করেনি জাতিসংঘ সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিখ


সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে জাতিসংঘের ঘোষিত অবস্থানে একটুও পরিবর্তন আসেনি। এমনটাই গত ২২ জানুয়ারি সোমবার ফের জানালেন মুখপাত্র স্টিফেন ডুজারিক। নবনির্বাচিত সরকারকে পথ পাল্টে, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশের বৈশ্বিক প্রতিশ্রুতি নবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। ৭ জানুয়ারির বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন দীর্ঘ এক বিবৃতিতে জাতিসংঘের এমন অবস্থান রীতিমতো শোরগোল ফেলেছিল দেশের রাজনীতি এবং কূটনৈতিক অঙ্গনে। ভলকার তুর্কের সেই বিবৃতিকে ভোট প্রশ্নে জাতিসংঘ তথা, পশ্চিমা দুনিয়ার পর্যবেক্ষণ হিসেবে দেখা হয়। নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার তথা ভিন্নমত দমনে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার প্রধান খোলাসা করেই তার বিবৃতিতে বলেন, সহিংসতা এবং বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমনপীড়নের ফলে ৭ জানুয়ারির ভোটের পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোটকে ঘিরে যা ঘটেছে তার তদন্ত দাবি করে জাতিসংঘ। কিন্তু সেই বিবৃতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় গত সপ্তাহে পুনর্র্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রশ্ন ওঠে তাহলে কি নির্বাচন নিয়ে জাতিসংঘ তার আগের বক্তব্য এবং অবস্থান থেকে সরে গেল? এ নিয়ে সোমবার নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করেন জাস্ট নিউজ সম্পাদক ও জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। জবাবে ডুজারিক বলেন, ‘না। তিনি (মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুনর্র্নির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’ তিনি জোর দিয়ে বলেন, এই পোডিয়াম থেকে জাতিসংঘের তরফে যা বলা হয়েছে এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জাতিসংঘ মহাসচিবের

দেশ রিপোর্ট

টানা চতুর্থবার নির্বাচিত হয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশের মানুষের কল্যাণে শেখ হাসিনার সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার শেখ হাসিনাকে লেখা চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই। জাতিসংঘ মহাসচিবের চিঠিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের যে অংশীদারিত্ব, শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের যে অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি যে উদারতা বাংলাদেশ দেখিয়েছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যে সাফল্য বাংলাদেশ পেয়েছে, জাতিসংঘ তা গভীরভাবে মূল্যায়ন করে।

গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ ও ট্রাস্টে অংশগ্রহণের জন্যও শেখ হাসিনাকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের মত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার যে উচ্চাকাক্সক্ষা নিয়ে আমরা কাজ করছি, তাতে আপনার সমর্থনের ওপর আমি নির্ভর করি। শেখ হাসিনার উদ্দেশে গুতেরেস বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণে আপনার সরকারের সঙ্গে কাজ করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।

শেয়ার করুন