১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৩৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জনজীবন বিপর্যস্ত
যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ৯০ জনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০১-২০২৪
যুক্তরাষ্ট্রে তীব্র শীতে ৯০ জনের মৃত্যু তুষারপাতে আমেরিকার জনপদ


তীব্র শীতে গত এক সপ্তাহে ৯০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে। বিপজ্জনক মাত্রার শীত বাড়ছে দেশটির বিভিন্ন স্টেটে। এর মধ্যে শুধু টেনেসিতেই ২৫ জনের মৃত্যু হয়েছে। ১৬ জন মারা গেছে ওরেগনে। এছাড়া ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউজার্সি এবং আরো কয়েকটি অঙ্গরাজ্যে একাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষার ঝড়ে এবং প্রচণ্ড ঠান্ডায় নিউইয়র্কসহ অনেক স্টেটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারপাতের পর প্রচণ্ড ঠান্ডায় রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়। অনেক স্টেটের নদীর পানি বরফ হয়ে গিয়েছে। অন্যদিকে ব্যস্ত নিউইয়র্কের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।

সিবিএস জানিয়েছে, কিছু মৃত্যু শীতের কারণেই কি না তা নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। কিছু অঙ্গরাজ্যে বরফের মধ্যে গাড়ি চালানোর ক্ষেত্রে চালকদের রাস্তায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। মিসিসিপির কর্মকর্তারা এর বাসিন্দাদের শুধু একান্ত প্রয়োজনের ক্ষেত্রেই গাড়ি চালাতে বলেছেন। 

বিপজ্জনক ঠান্ডা বায়ু উত্তর ফ্লোরিডা পর্যন্ত প্রবাহিত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ঠান্ডা আবহাওয়ায় নিরাপদ থাকার জন্য বাড়ির বাইরে যাওয়ার আগে ভারী শীতের পোশাক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাইপোথার্মিয়ার মতো গুরুতর অবস্থার লক্ষণগুলোর দিকে নজর রাখতে বলেছেন তারা। 

গত সপ্তাহে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং দক্ষিণের কিছু অংশে তীব্র শীত জেঁকে বসে। এ সময় বাড়িঘর ও ব্যবসায়িক দফতরগুলো তীব্র ঠান্ডার কারণে উষ্ণ রাখতে গিয়ে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে।

গত ২০ জানুয়ারি শনিবার রাতে মিসিসিপিতে কূন্য ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এছাড়া গ্রেট লেকস এবং এর উপরিভাগে উত্তর-পূর্বাঞ্চলে রোববার তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ও ওরেগনে চলছে জরুরি অবস্থা। এর মধ্যেই বরফ ঝড়ে ৪৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। পেনসিলভানিয়া, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ানাতেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। আগামী সপ্তাহের শুরু পর্যন্ত এই তীব্র শীত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন