০৮ জুন ২০২৬, সোমবার, ০৫:৪৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


অবশেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি , প্রার্থী দেবে ৩০০ আসনেই
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-১১-২০২৩
অবশেষে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি , প্রার্থী দেবে ৩০০ আসনেই


অনেক নাটকীয়তা শেষে দ্বাদশ জাতীয় সংসদের তিনশ’ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। আজ দুপুর পর্যন্ত  জাতীয় পার্টির প্রায় ১ হাজার ৪ শ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনেই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আজ বিকেল সোয়া তিনটায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি এই ঘোষণা দেন। এর আগে তারা এক পা নির্বাচনে যেয়েও আমতা আমতা করে সময়ক্ষেপন করে যাচ্ছিলেন।

 

 চুন্নু বলেন, জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। এদলটি কারো সাথে আসন সমঝোতায় যাবো না। জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে, এই দলের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নাই। গেলো ৩৩ বছর দেশের মানুষ আমাদের শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করেছে। তিন শ’ আসনেই জাতীয় পার্টি  প্রতিদ্বন্দ্বিতা করবে।


মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় সাংসদ নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল মাধ্যম থেকে আমরা আশ^স্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের আশ^স্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি.এম কাদের এমপি নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি চেয়ারম্যানের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে, আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।

শেয়ার করুন