১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৫২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট’র এডভাইজার হলেন সাংবাদিক এস এম সোলায়মান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০২-২০২৪
নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট’র এডভাইজার হলেন সাংবাদিক এস এম সোলায়মান স্টিভেন রাগা ও এস এম সোলায়মান


নিউইয়র্ক স্টেট এসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০’র এডভাইজার হলেন সাংবাদিক এস এম সোলায়মান। এর আগে তিনি একই এসেম্বলি ডিস্ট্রিক্ট’র কমিউনিটি লিয়াজো’র দায়িত্বে ছিলেন। 

২১ ফেব্রুয়ারি বুধবার কুইন্সের ম্যাসপাথ টাউন হলে এডভাইজার বোর্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ২০২৩ থেকে আগামি ২০২৫ পর্যন্ত এসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩০’র বাজেট ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন এসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। এডভাইজারি সভায় নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির মূলধারার নেতৃবৃন্দ অংশ নেন। সভা সঞ্চালনা করেন স্টেট এসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩০’র ডিরেক্টর অব কমিউনিটি এফেয়ার্স ডলমা লামা। এই ডিষ্ট্রিক্টের কমিউনিটির ব্যবসায়ি এবং অভিবাসিদের কল্যাণে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এডভাইজরী বোর্ড মেম্বাররা। এসময় এসেম্বলিমেম্বার স্টিভেন রাগা নবনিযুক্ত এডভাইজার বোর্ড মেম্বারদের হাতে বাজেট ও কর্ম পরিকল্পনা ডাটা বুক তুলে দেন।

বিশেষ করে কুইন্সে বসবাসরত অভিবাসিদের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ বাংলাদেশি কমিউনিটি। তিনি বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে একসাথে কাজ করার অংগীকার ব্যক্ত করেন এসেম্বলিম্যান রাগা। 

নিউইয়র্ক এসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩০’র অধীনে স্টোরিয়া, উডসাইড, জ্যাকসন হাইটস, এলমহার্ষট, ম্যাসপ্যাথ এলাকায় স্মল বিজনেস ও হাউজ ওনারদের সার্বিক সহায়তার আশ্বাস দেন এসেম্বলিম্যান রাগা। এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ও ব্যবসায়ী এসএম সোলায়মানের স্টেট এসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩০’র এডভাইজার হওয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ। মূলধারার নতুন এ পদে দায়িত্ব নিয়ে মহান আল্লাহর নিকট শোকরিয়া এবং যুক্তরাষ্ট্রে ইয়াং ডেমোক্র্যাট মূলধারার তরুণ নেতা জয় চৌধুরীসহ কমিউনিটির নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানান। আগামিতে আরও বড় পরিসরে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা গ্রামের কৃতি সন্তান সাংবাদিক এস এম সোলায়মান।

শেয়ার করুন