৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০২:৫১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


জ্যাকসন হাইটসে ডা. বর্ণালী হাসানের স্বাস্থ্যমেলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
জ্যাকসন হাইটসে ডা. বর্ণালী হাসানের স্বাস্থ্যমেলা স্বাস্থ্যমেলায় অতিথিবৃন্দ


প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতন করে তুলতে গত ১১ মে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে দিনব্যাপী স্বাস্থ্যসচেতন মেলা অনুষ্ঠিত হয়। অ্যাফিসিয়েন্ট মেডিক্যাল কেয়ারের ডা. বর্ণালী হাসান এমডি ছিলেন এ মেলার উদ্যোক্তা। 

তাকে সহযোগিতা করেন ডা. মাহফুজুল হাসান, ডা. নাঈম, ইমরুল শাহেদ, বিপাদ ফুড কেয়ার, বাংলাদেশ ফার্মেসি, ইমিগ্র্যান্ডএন্ডার হোম কেয়ার, বারী হোম কেয়ার ও মেট্রোপ্লাস। স্বাস্থ্যমেলায় সার্বিক সহযোগিতা দিয়েছেন জেবিবিএ (গিয়াস আহমেদ-তারেক হাসানের নেতৃত্বাধীন কমিটি)। স্বাস্থ্যমেলায় বাংলাদেশি প্রায় ২০ জন ডাক্তার এবং ভলান্টিয়ার অংশগ্রহণ করেন এবং মেলায় সহযোগিতা করেন। মেলায় শতাধিক ব্যক্তির স্বাস্থ্য পরীা এবং চিকিত্সাসেবা দেয়া হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদ, জেবিবিএ’র সাধারণ সম্পাদক তারেক হাসান খান, ভাইস প্রেসিডেন্ট মোল্লা এম এ মাসুদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, মোহাম্মদ হাসান, কামরুজ্জামান হীরা প্রমুখ।


শেয়ার করুন