১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


নিউইয়র্কে সড়কে প্রাণ গেল আরেক বাংলাদেশির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৩-২০২৪
নিউইয়র্কে সড়কে প্রাণ গেল আরেক বাংলাদেশির সাইফুদ্দিন আহমেদ মন্টু


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেকজন বাংলাদেশি। প্রবাসে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। প্রতি সপ্তাহেই কেউ কেউ মারা যাচ্ছেন। ইদানীং সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিরা মারা যাচ্ছেন। গত ২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে সাইফুদ্দিন আহমেদ ওরফে মন্টু (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশি নিউইয়র্কের উত্তর কলোনি ইয়ুথ বেসবল কমপ্লেক্সের কাছে ওল্ড লাউডন রোডে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তার গাড়ির। এতে সাইফুদ্দিন মন্টু ঘটনাস্থলেই নিহত হন। এর আগে ১০ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটি থেকে বিংহামটন শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাংলাদেশি দম্পতি সাথী আহম্মেদ (৪৫) ও তার স্বামী হাফিজ আহম্মেদ অ্যাঞ্জেল (৫২)। গত ২৫ ফেব্রুয়ারি আরেক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি জাহাঙ্গীর আলী সাজু।

সাইফুদ্দিন আহমেদের বাড়ি ময়মসিংহের ফুলপুরে। তিনি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের আলবানির কাছে কলোনি এলাকায় স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় লাথামের আল-হিদায়া সেন্টারে জানাজা শেষে ক্যাসেলটন-অন-হাডসনের ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থান তাকে দাফন করা হয়। 

পুলিশ জানায়, সাইফুদ্দিন আহমেদ গাড়িটি উত্তরমুখী চালাচ্ছিলেন। মধ্যমা অতিক্রম করে গাড়িটি দক্ষিণমুখী লেনে গেলে আরেকটি গাড়িকে আঘাত করে। দুর্ঘটনার পর সাইফুদ্দিন আহমেদের গাড়িটি রাস্তার পাশে একটি খাদে পড়ে। এতে তিনি গাড়িতে আটকা পড়েন। অপর গাড়ির ড্রাইভারকে গুরুতর আহত অবস্থায় আলবানি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। 

পুলিশ কর্মকর্তারা বলছেন, বোগট ও ল্যাথাম ফায়ার ডিপার্টমেন্ট দুর্ঘটনার পর সহায়তার জন্য ঘটনাস্থলে গিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কলোনি ইএমএস জানায়, সাইফুদ্দিন আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ বলছে, এই দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে হচ্ছে গতি বা প্রতিবন্ধকতা। সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত লাউডন রোড উভয় দিকেই বন্ধ ছিল। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল কনজারভেশন ঘটনাস্থলে গ্যাসোলিনের ছিটা পরিষ্কার করেছেন বলে জানায় পুলিশ।

শেয়ার করুন