২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ০৯:৪১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ফ্লোরিডায় পরবর্তী কনসাল জেনারেল সেহেলী সাবরীন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
ফ্লোরিডায় পরবর্তী কনসাল জেনারেল সেহেলী সাবরীন সেহেলী সাবরীন


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য এবং তৎসংলগ্ন অঞ্চলে বাংলাদেশিদের কনস্যুলার সংক্রান্ত সেবা প্রদানে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার তার নতুন দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।

সেগুনবাগিচা সরকারি প্রজ্ঞাপন মতে, নতুন মিশনে যোগদানের তারিখ থেকে তার বদলির আদেশ কার্যকর হবে। ২০০৫ সালের ২ জুলাই ২৪তম বিসিএস (পররাষ্ট্র)-এর সদস্য হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন সেহেলী সাবরীন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এবং ২০১৪-২০১৭ সালে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী সময়ে হেডকোয়ার্টার্সের (মহাপরিচালক হওয়ার আগ পর্যন্ত) অবিভক্ত আমেরিকাস অনুবিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন তিনি। ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) হিসেবে দায়িত্ব পালন করেন সেহেলী সাবরীন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর নিয়মিত ডিগ্রি এবং পরবর্তী সময়ে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে টেকসই উন্নয়নের ওপর উচ্চতর ডিগ্রি নেওয়া ওই নারী কূটনীতিক গত বছরের ফেব্রুয়ারি থেকে মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ের দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন