৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:০০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু/ছবি সংগৃহীত


বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকাই ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু আর বেঁচে নেই। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

এর আগে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই ক্রীড়াঙ্গনের সকলের প্রিয় টিপু ভাই। গত ২৪ জুলাই আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে নিকটবর্তি আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে তার এক ঘনিষ্টজন জানিয়েছিলেন, ‘টিপু ভাইয়ের সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ভালো আসেনি। মস্তিষ্কে রক্ত জমাটবদ্ধ রয়েছে। টিপু ভাই আইসিইউতে থাকলেও লাইফ সাপোর্টে প্রয়োজন হতে পারে।’


পরবর্তিতে সর্বশেষ আপডেটে জানা গেছে, তার শরীরে রেসপন্স খুব কম। অচেতন অবস্থাতেই রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে এমন অবস্থা। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এসব কারনে চিকিৎসকরা এই মুহুর্তে সার্জারি করতে পারছেন না। ফ্যামেলী সূত্রে জানা গেছে পরিস্থিতির একটু উন্নত হলে তাকে অনত্র স্থানান্তর করা হবে। কিন্তু সে সুযোগ তিনি আর দেননি।


রফিকুল ইসলাম টিপু, ক্রীড়াঙ্গনের অতি পরিচিত। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এরপর সর্বশেষ ছিলেন  আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য।

টিপু ক্রীড়া সংগঠক হলেও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা। সে সূত্রে ক্রীড়া সাংবাদিকদেরও প্রিয়পাত্র ছিলেন তিনি। টিপুর মৃত্যুর খবরে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


শেয়ার করুন