১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১১:৫০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্যদের মৃত্যুতে বিএনপির শোক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৪
হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্যদের মৃত্যুতে  বিএনপির শোক


হেলিকপ্টার বিধ্বস্ত দূর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ নিহতদের প্রতি শোক প্রতি শোক প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে ইরানের দূতাবাসে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করে দলের শোক প্রকাশ করেন।

পরে বিএনপি মহাসচিব গণমাধ্যমকে বলেন, ‘‘ ইরানের প্রসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্র মন্ত্রীসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণের হেলিকপ্টার দূর্ঘটনায় ইন্তেকাল করাতে আমরা গভীরভাবে শোকভূত। আমি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজকে আমরা ইরানের রাষ্ট্রদূতের যে অফিস কার্যালয় সেখানে এসে আমরা শোক প্রকাশ করেছি।”

‘‘ এই মুহুর্তে যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন সেই মুহুর্তে ইবরাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষন এবং জনপ্রিয় নেতা হঠা দূর্ঘটনায় চলে যাওয়া এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যে, শান্তির জন্যে এবং সৌহার্দ স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দূর্ঘটনা বলে আমি মনে করি। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার-আত্বীয়স্বজন, পররাষ্ট্র মন্ত্রীর পরিবার ও আত্বীয় স্বজন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা যেন এই শোক সহ্য করতে পারে সেই  দোয়া করছি।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ এই শোকের সময়ে ইরানের জনগণ যেন তাদের স্থির যে সিদ্ধান্তগুলো এবং বিশেষ করে তাদের রাষ্ট্রের যে ভূমিকাগুলো রাখতে পারেন সেই জন্য আল্লাহ দরবারে দোয়া করছি।”

বিএনপি মহাসচিবের সাথে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রীসহ উধর্তন ৯ কর্মকর্তার মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।  

গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ ৯ সফরসঙ্গি নিহত হন।



শেয়ার করুন