২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২৪
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


দেশ-বিদেশের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আর সহমর্মিতা জানানোর পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৩ মে ছিলো ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৮৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন হয়ে আসছে। খবর ইউএনএ’র। 

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি ডা: চৌধুরী সারওয়ারুল হাসানের মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম মাছুম। এরপর দিবসটি স্মরণে ক্লাব সদস্য চৌধুরী মোহাম্মদ কাজল লিখিত বিশেষ নিবন্ধ পাঠ করে শুনান ক্লাবের কার্যকরি সদস্য মুস্তাফিজুর রহমান। 

সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মাইনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের, ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনের সদস্য এবিএম সালেউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরি সদস্য আবিদুর রহীম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।

সভায় বক্তারা দেশ-বিদেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দিনে দিনে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়েও নানাভাবে সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতাকে বাধাগ্রস্ত আর নিরুৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকতা আর সংবাদপত্র করপোরেট হাউজে আবদ্ধ হয়ে পড়ছে। এরপরও পেশাদার সাংবাদিকরা নানা প্রতিকূলতা উপক্ষো করে বিশ্ববাসীর বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে চলেছেন। যা আশার কথা।

শেয়ার করুন