২৮ জুন ২০২৬, রবিবার, ০৭:৩৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৫-২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী। ৩০ মে’র এই দিনে অর্থাৎ ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে সাবেক এ প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হন।
জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৮১ সালের ৩০ মে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। প্রতি বছর দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে বিশেষ বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্বের অনুপস্থিতিতে দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। পরে গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন।


বিবৃতিতে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সব স্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

শেয়ার করুন