৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০১:০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


গা গরমের ম্যাচে বাংলাদেশ ভারতের লড়াই
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ০১-০৬-২০২৪
গা গরমের ম্যাচে বাংলাদেশ  ভারতের লড়াই


যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপের গা গরমের ম্যাচ চলছে। এ পর্ব তে আজ বাংলাদেশ ভারত লড়াই। আপাতত দৃষ্টিতে এটা প্রস্তুতি ম্যাচ হলেও এর একটা আমেজ দু’দলেই থাকবে। কেউই পরাস্ত হতে চাইবে না। ইতিমধ্যে দুই দেশের মধ্যে এমন একটা রেওয়াজ চালু রয়েছে, হারতে চাচ্ছেনা কেউ সেটা যে কোনো ম্যাচেই হোক না কেন।
তাছাড়া প্রস্তুতি পর্ব এর শেষ মুহুর্ত এখন কেনই পরাস্ত হয়ে মন মানসিকতা তলানীতে রাখতে চাইবে।

বাংলাদেশ খেলবে ইদানিং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তুখোড় প্রতিদ্বন্দ্বী বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারতের বিরুদ্ধে। অনেকেই মানবেন যে কোনো অবস্থাই থাকুক না কেন ভারতকে সামনে পেলেই ব্যাঘ্র বিক্রমেই জেগে উঠে বাংলাদেশ। নানা কারণে ইতিমধ্যে দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ আজ ঘুরে দাঁড়ালে বিস্মিত হবো না।

লিটন ,সৌম্য ,শান্ত ,হৃদয় ,সাকিব ,রিয়াদ ভালো খেলে ১৮০ -১৯০ করতে পারলে তাসকিন ,মুস্তাফিজ ,শরিফুল ,শাকিব ,রিশাদ অবশ্যই কঠিন করতে তুলতে পারবে ভারতের প্রস্তুতি পড়ব। এই ম্যাচে লড়াই করতে পারলে মূল পর্বে বাংলাদেশের লড়াই করার সামর্থ্য অনেক বাড়িয়ে দিবে।
তবে এ ম্যাচ দারুন ইমেজে হবে এটা আর বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন