১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৩:০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মাঝরাতে বিএনপির কার্যালয়ে অভিযান মাস্টার প্ল্যানের অংশ- রিজভী
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৭-২০২৪
মাঝরাতে বিএনপির কার্যালয়ে অভিযান মাস্টার প্ল্যানের অংশ- রিজভী


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, এখানে ১০০ এর বেশী ককটেল, পেট্রোল সহ , বাশ লাঠি সোটা উদ্ধার করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করে পুলিশ। 

এদিকে এ অভিযান মাস্টার প্ল্যানের অংশ হিসেবে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী।   মঙ্গলবার দিবাগত রাতে এক ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, এই অভিযানের আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, গুলি ফোটানো হয়েছে। একটি বাহানা তৈরি করে এরপর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। সেখান থেকে বিস্ফোরক লাঠিসোটাসহ নানা কিছু জনগণের সামনে তুলে ধরতে চায়।

তিনি বলেন, ডিবি পুলিশের এটা করা মানে চলমান কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা দেয়া যে, তারা যেন ভয়  পেয়ে যায়।  আমি এর তীব্র নিন্দা ও ঘৃনা জানাচ্ছি।

রিজভী বলেন, বিএনপির  কেন্দ্রীয় কার্যালয় যখন শূন্য,  নেতাকর্মীরা যখন ঘুমাচ্ছিল, তাহলে মাঝরাতে কেন এই অভিযান? কারণ শূন্য কার্যালয়ে যেকোনো চক্রান্ত আঁটা যায়। এর আগেও ভিডিওতে দেখা গিয়েছিল যে, পুলিশ বিস্ফোরক নিয়ে বিএনপির প্রধান কার্যালয়ে প্রবেশ করেছিল।

শেয়ার করুন