০৮ জুন ২০২৬, সোমবার, ১০:০০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয় : চরমোনাইর পীর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-০৮-২০২৪
ভারত থেকে আসা পানি আমাদের তলিয়ে দেয় : চরমোনাইর পীর বক্তব্য রাখছেন ফয়জুল করীম


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বিপদের সময়ে ধৈর্য্য ধারণ করা মোমেনের চরিত্র। অস্থির হলে চলবে না তাই ধৈর্য্য ধারণ করতে হবে। তিনি বলেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি আমাদেরকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। এজন্য প্রয়োজনে বাংলাদেশের উপর দিয়ে বাদ দিতে যা করার দরকার দেশের মানুষ তা করতে প্রস্তত আছে। বাংলাদেশের জনগন স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দেয়া হলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেয়া হলে কখনো ভারতের সামনে আমাদের মাথা নত করতে হবে না। বরং ভারত আমাদের কাছে মাথানত করতে বাধ্য হবে। তিনি বলেন, এই মসিবতের থেকে বাঁচতে আল্লাহর দরবারে আমাদেরকে বেশি বেশি দুআ করতে হবে।

গত ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০.৩০ এ লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ১০.৫০ এ লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, বেলা ১১ টায় লাকসামের দক্ষিণ বাইপাশ এলাকার নূর মোটরস এর অস্থায়ী ক্যাম্প পরিদর্শন ও বন্যার্তদের মাঝে হাদিয়া বিতরণ, বেলা সাড়ে ১১ টায় সোনাইমুড়ী আলিয়া মাদরাসা আশ্রয়কেন্দ্র, দুপুর ১ ঘটিকায় নোয়াখালী সেনবাগের কানকির হাট বহুমুখী উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও হাদিয়া বিতরণ, দুপুর ২ টায় সেনবাগ উপজেলা গেট এর মারকাজুল ওহি ইন্টারন্যাশনাল মাদরাসার সামনে বন্যাদুর্গতদের খোঁজ খবর নিয়ে হাদিয়া বিতরন, ফেনীর ছাগলনাইয়া নিশ্চিন্তপুর, ছাগলনাইয়া জিরোপয়েন্ট ও চৌদ্দগ্রাম চিওড়া এলাকায় বন্যাদুর্গতদের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করে হাদিয়া বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, আলহাজ জান্নাতুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, আল মোহাম্মদ ইকবাল, আলহাজ্ব সেলিম মাহমুদ, ছাত্র নেতা মুনাতাসির আহমদ ও শ্রমিক নেতা মুফতী মোস্তফা কামাল, শহিদুল ইসলাম কবির প্রমুখ।

শেয়ার করুন