২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্য তরুণদের মন জিতেছেন কমলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৪
নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্য তরুণদের মন জিতেছেন কমলা কমলা হ্যারিস


কয়েক মাস ধরে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির তরুণ কর্মী ইয়ামপিয়েরে লুগো। আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনার তরুণ প্রজন্মকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। লুগো বলেন, নির্বাচনের দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটারদের গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। নর্থ ক্যারোলিনার স্থানীয় একটি স্কুলে প্রশাসনিক সহকারী হিসেবে কাজ করা লুগো বলেন, ‘আমার বয়সী অনেকের সঙ্গে কথা বলেছি। সবার অনুভূতি একই ধরনের। তারা কম বয়সী ও উদ্যমী একজনকে প্রার্থী হিসেবে পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত।’

ডেমোক্রেটিক পার্টির এই সমর্থক আরো বলেন, অনেক মানুষ পুরোপুরি ভোট বর্জন করার কথা ভেবেছিলেন; কিন্তু বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রাার্থী হওয়ার পর তারা তাকে সমর্থন দিচ্ছেন।

মাত্র এক মাস আগে লুগো যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, তার সঙ্গে বর্তমান উৎসাহের ব্যাপক পার্থক্য রয়েছে। ওই সময় তিনি বাইডেনের জন্য সাউথ ক্যারোলিনা সীমান্ত এলাকার লরিনবার্গে প্রচার চালাচ্ছিলেন।

ওই সময় লুগো দেখেন, তরুণ ভোটারদের মধ্যে হতাশা ছড়াচ্ছিল। কারণ তাদের হাতে ৮১ বছর বয়সী বাইডেন ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ছাড়া আর কাউকে বেছে নেওয়ার সুযোগ নেই। লুগোর ধারণা, ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস নর্থ ক্যারোলিনায় জিতবেন। হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে যে কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, তার একটি হচ্ছে নর্থ ক্যারোলিনা। তবে এখানে জিততে হলে কমলা হ্যারিসকে অনেক চড়াই-উৎরাই পার হতে হবে। কারণ ২০০৮ সালে বারাক ওবামার প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ডেমোক্র্যাট কোনো প্রার্থী এখানে জেতেননি।

নর্থ ক্যারোলিনায় যুব ডেমোক্র্যাট শাখার প্রেসিডেন্ট ২৫ বছর বয়সী জ্যাক ফিনলে বলেন, ‘এই নভেম্বরে নর্থ ক্যারোলিনা নতুন কিছু দেখাতে যাচ্ছে। তবে এই রাজ্যে জিততে হলে দলের প্রচার ঠিক উপায়ে হতে হবে। আমাদের যে তরুণদের দরকার, তাকে কাছে যেতে হবে।’

গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয় স্তরে ১৮ থেকে ৩৯ বছর বয়সী ভোটারদের মধ্যে বাইডেনের ব্যাপক জনপ্রিয়তা ছিল। ওই সময় ট্রাম্পের চেয়ে ২০ পয়েন্টে এগিয়ে ছিলেন বাইডেন। ফিনলে বলেন, দলকে এখন তরুণদের বের করে আনতে হবে। বিশেষ করে গত কয়েক বছরে রাজনৈতিক প্রক্রিয়ায় যেসব তরুণ নিরুৎসাহিত হয়েছেন, তাদের কাছে যেতে হবে।

ডেমোক্রেটিক পার্টির লোকজন পুরোনো পদ্ধতিতে স্কটল্যান্ড কাউন্টি এলাকায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। গ্রামীণ এ এলাকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক এলাকাগুলোর একটি। হিলারি ক্লিনটন এখানে ২০১৬ সালে ট্রাম্পকে হারান। তবে ২০২০ সালে মাত্র ২৮৭ ভোটে ট্রাম্প এখানে বাইডেনকে হারান।

এ অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি গারল্যান্ড পিয়ার্স বলেন, আগামী নভেম্বরে সবকিছু এখানে নির্ভর করছে তরুণদের ভোট দেওয়ার ওপর। এজন্য তাদের ভোটকেন্দ্রে নিতে হবে। এ আইনপ্রণেতা আরো বলেন, নির্বাচনী লড়াইয়ে কমলা হ্যারিসের আশ্চর্যজনক অগ্রগতি নর্থ ক্যারোলিনার ভোটারদের মুগ্ধ করেছে। মনে হচ্ছে, তরুণেরা কমলার প্রার্থিতা নিয়ে অনেক বেশি রোমাঞ্চিত। তবে এ নির্বাচনী লড়াইয়ে অর্থনীতি সামলানোর দিকটি বড় বিষয় হয়ে উঠবে।

শেয়ার করুন