১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৪০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মেয়রের উপদেষ্টা উইনি গ্রেকোর বিরুদ্ধে তদন্ত চলছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৯-২০২৪
মেয়রের উপদেষ্টা উইনি গ্রেকোর বিরুদ্ধে তদন্ত চলছে মেয়রের বিশেষ উপদেষ্টা উইনি গ্রেকো


নিউইয়র্ক সিটি হলের এশিয়ান বিষয়ক পরিচালক এবং মেয়রের বিশেষ উপদেষ্টা উইনি গ্রেকো বর্তমানে গুরুতর তদন্তের মুখোমুখি। দীর্ঘদিন ধরে মেয়র এরিক অ্যাডামসের নির্বাচনী প্রচারের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসা উইনি গ্রেকোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। অভিযোগগুলো নিউ ইয়র্ক সিটি অভ্যন্তরীণ তদন্ত বিভাগ এবং ফেডারেল কর্তৃপক্ষের নজরে এসেছে। ২০২৩ সালের নভেম্বর মাসে দ্য সিটি প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় গ্রেকো একটি সম্ভাব্য সিটি কর্মীকে তার ব্যক্তিগত কাজে নিযুক্ত করতে বাধ্য করেছিলেন। অভিযোগ করার পর ঐ সিটি কর্মীকে যাকে পরে সিটি কর্তৃক নিয়োগ দেওয়ার পর তিনি তার নিজ বাড়ির কাজ করার জন্য চাপ দিয়েছিলেন। একই প্রতিবেদন থেকে আরও জানা যায় যে, উইনি গ্রেকো তার প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থায় দান করার জন্য বিভিন্ন দাতাদের ওপর চাপ প্রয়োাগ করেন এবং এই দানের বিনিময়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ প্রদান করেন।

অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এফবিআই এজেন্টরা তার ব্রঙ্কসের দুটি বাড়িতে এবং কুইন্সের নিউ ওয়ার্ল্ড মলে অভিযান চালায়। এই অভিযান থেকে আরো জানা যায় যে, সেখানে অ্যাডামসের নির্বাচনী প্রচারে অবৈধ তহবিল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে। গ্রেকো তখন অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন, সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করেছেন এবং ২০২৪ সালের মে মাসে তাকে বেতন বৃদ্ধি দেওয়া হয়। এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে এবং গ্রেকোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

শেয়ার করুন