১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


কঠিন চ্যালেঞ্চের মুখে বাংলাদেশের এ অলরাউন্ডার
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০১-২০২৫
তৃতীয় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত বোলিংয়ে নিষেধাজ্ঞা সাকিবের


আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো সাকিব আল হাসানের বোলিং। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি। এর ফলে তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনাও এখন প্রশ্নের মুখে। তবে সাকিব যদি তার তৃতীয় পরিক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আবার ফিরতে পারবেন বোলিংয়ে। তার আগে তাকে আইসিসি’র নির্ধারিত বোলিং উপদেষ্টার কাছে রিহ্যাব প্রগ্রামে অংশ নিতে হবে।

এ ব্যাপারে সাকিবকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। কারন তৃতীয়বারও ফেল করার অর্থ সাকিবের বোলিং ক্যারিয়ারের ইতি।

এদিকে গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে সাকিব শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক সহ অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন। বোলিং নয়।

শেয়ার করুন