২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ০৬:৪৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসে প্রবেশাধিকার বন্ধ : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা মসজিদ ও ডিয়ারবর্নের মেয়রকে হুমকির অভিযোগে রোজভিলের নারী অভিযুক্ত ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে টেক্সাসে মুসলিমদের পাল্টা লড়াই তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি : জেসন ইটন দোষী সাব্যস্ত অনথিভুক্ত শিশুদের সরকারি শিক্ষার অধিকার নিয়ে নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশী ফোরামের ৯ দাবি ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী সরকারি কর্মকর্তা সেজে বাড়ছে প্রতারণা চল্লিশ বছর আগের সেই দিনটির কথা দিয়েই শুরু ড. খলিলের চুক্তি না হলে ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের


ইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে : পররাষ্ট্র উপদেষ্টা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-১০-২০২৪
ইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে : পররাষ্ট্র উপদেষ্টা ড. মূহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আগামী নভেম্বরে হতে পারে। গত ১ অক্টোবর মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় দুই নেতার প্রথম দ্বিপক্ষীয় বৈঠকটি হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনটি প্রাথমিকভাবে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কিন্তু পরে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। সংস্থাটির পরবর্তী শীর্ষ সম্মেলনের আয়োজক হতে চলেছে থাইল্যান্ড, যেখানে বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ।

ইউএনজিএ অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠকের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তৌহিদ হোসেন বলেন, উভয় পক্ষই বাংলাদেশ ও ভারতের মধ্যে জোরদার সম্পর্ক বজায় রাখার গুরুত্ব পুণর্ব্যক্ত করেছে। আমরা একমত যে আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা বাংলাদেশ ও ভারত দু’দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ভারতে ভ্রমণকারী বাংলাদেশী নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়েও আলোচনা করেছে উভয় পক্ষ। তৌহিদ হোসেন আরো বলেন, ‘তিনি (জয়শঙ্কর) আশা প্রকাশ করেছেন যে শীঘ্রই ভিসা ব্যবস্থা পুনরায় চালু হবে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, আমি তাকে আশ্বস্ত করেছি- নিরাপত্তা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং সাম্প্রতিক সময়ে অন্য কোনো বাইরের দেশ উদ্বেগ প্রকাশ করেনি।আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ক্ষমতাচ্য্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ায় ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।

শেয়ার করুন