২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


২৬ জুন ভোর ৬টা থেকে যান চলাচল শুরুর চিন্তাভাবনা
পদ্মাসেতুর উপর দিয়ে যাতায়াতকারী বাসের ভাড়া নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৬-২০২২
পদ্মাসেতুর উপর দিয়ে যাতায়াতকারী বাসের ভাড়া নির্ধারণ


পদ্মা সেতুর টোল নির্ধারিত হওয়ার পর এবার  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত টোল অনুসারে বাসভাড় নির্ধারিত করে দিয়েছে। দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্তত ১৩ রুটের ওই বাসভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ। 

নিন্মে দেয়া গেল পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াতকারী বাসের ভাড়া সমুহ-

১. ঢাকা-ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল ভাড়া ৪১২ টাকা।

২. ঢাকা-রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা।

৩. ঢাকা-ভাঙ্গা-খুলনার ভাড়া ৬৪৯ টাকা।

৪. ঢাকা-জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা।

৫. ঢাকা-বরিশাল-পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা। 

৬. ]ঢাকা-গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা।

৭. ঢাকা-বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা।

৮. ঢাকা-ভাঙ্গা-মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা। 

৯. ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা।

১০. ঢাকা-ভাঙ্গা-ফরিদপুরের ভাড়া ২৮৮ টাকা।

১১. ঢাকা-মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা।

১২. ঢাকা-বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু-শরীয়তপুরের ভাড়া ২১৯ টাকা।

১৩. ঢাকা-মাদারীপুর-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা। উল্লেখ্য, সেতু দিয়ে যান চলাচলের দিন থেকে এ ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পদ্মা বহুমুখী সেতুর নির্ধারিত টোল সংযোজন করে আরামদায়ক সার্ভিস দিতে বাসের ক্ষেত্রে ৫১ আসনের স্থলে ৪০ আসন (চালক ব্যতিত) বিশিষ্ট বাসের সংশোধিত ভাড়ার সঙ্গে টোল যুক্ত করে ভাড়া পুনঃনির্ধারণ করা হলো। এ নতুন ভাড়া শুধুমাত্র ঢাকার সায়েদাবাদ থেকে চালু হওয়া বাসের জন্য প্রযোজ্য হবে। 

তবে সার্বিক দিক বিবেচনা করলে যাত্রীরা যে টেনশনে ছিল সে পরিমান ভাড়া বাড়েনি। গড়ে ১০ টাকার মত বেড়েছে ওই ভাড়া। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন কোনো যাত্রীবাহী গাড়ী চলবে না। তবে পরের দিন ২৬ জুন ভোর ৬টা থেকে যান চলাচল শুরুর চিন্তাভাবনা রয়েছে। 


শেয়ার করুন