৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৫৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


শাকিব খানের নতুন নায়িকা কোর্টনি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৩-২০২২
শাকিব খানের নতুন নায়িকা কোর্টনি শাকিব জানান ও কোর্টনি কফি


যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম ভ্রমণ। এসেছিলেন ঢালিউডে। এসেই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার আবেদন করেন। যে কারণে তাকে দীর্ঘ সময় থাকতে হচ্ছে। সেই কারণে নতুন ছবি করার সুযোগ। আর ছবি করতে গিয়েই পেলেন মার্কিন নায়িকা। অনেকেরই জানা হয়ে গেছে, যুক্তরাষ্ট্রে বসেই ছবি প্রযোজনা করছেন ঢাকাই ছবির শীর্ষ এ তারকা। ছবির নাম ‘রাজকুমার’। রাজকুমার ছবি এবং নায়িকার নাম ঘোষণা হলো গত ২৮ মার্চ সন্ধ্যায়। নিউইয়র্কের একটি হলে মহরত অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয় নবাগতা কোর্টনি কফিকে। সেই সঙ্গে উন্মোচন করা হয় ছবিটির প্রথম মোশন পোস্টার।

শাকিব জানান, কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। টানা কয়েকটি ধাপ পার করে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে এই নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সহযোগী প্রযোজক হিসেবে আছেন কাজী রিটন ও আজকাল পত্রিকার প্রকাশক জাকারিয়া মাসুদ জিকো। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।

শাকিব বলেন, ‘কোর্টনি কফির সঙ্গে আগে কোনও পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের একটা তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।’


ছবির মহরত অনুষ্ঠানে মঞ্চে অতিথি

কোর্টনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারে। এছাড়া একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন।

এদিকে, ছবিটির বিষয়ে মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘এখন দেখা যাচ্ছে আমাদের দেশে হল সংখ্যা কমে গেছে। কিন্তু বাংলাদেশের বাইরে যদি আমরা আরো দেড়শ’ হল যুক্ত করি তাহলে বিষয়টি কী দাঁড়াবে? আমরা সেই পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। সেদিন আর বেশি দূরে নয় যে, দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে আমরা লস পুষিয়ে নিতে পারবো।’

জানা যায়, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে। নিউইয়র্ক, মায়ামি বিচ ছাড়াও আমেরিকার বেশ কয়েকটি শহরে এর কাজ হবে। অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন সাংবাদিক হাসানুজ্জামান সাকি।


শেয়ার করুন