১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৬:০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০১-২০২৪
ড. শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত ড. শিরীন শারমিন চৌধুরী/ফাইল ছবি


ড. শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬) দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। পরে সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নব-নির্বাচিত স্পিকারকে শপথ বাক্য পাঠ করান। খবর বাসস’র।
এরআগে আজ বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে ১ম দিনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই দিনের কার্যসূচির প্রথমেই স্পিকার নির্বাচনের ঘোষণা দেয়া হয়।


এ সময় ডেপুটি স্পিকার একাদশ সংসদের স্পিকার প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীর মনোনয়নপত্র তার কাছে জমা আছে বলে ঘোষণা দেন। এসময় স্পিকার হিসেবে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রস্তাবটি সমর্থন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী একমাত্র প্রার্থী থাকায় বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার বলেন, ‘অন্য কোন প্রার্থী না থাকায় ড. শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে সংসদ কার্যপ্রণালী বিধির-৮ ধারা অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেয়ার বিধান রয়েছে।’
নিয়ম অনুযায়ী ডেপুটি স্পিকার প্রস্তাবটি ভোটে দিলে তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

এর মধ্যদিয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর একাদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন শেষ হলো এবং একই সাথে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ গ্রহণ ও দায়িত্ব গ্রহণ করেন।

শামসুল হক টুকু (পাবনা-১) দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। এর আগে আজ বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে ১ম দিনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতেই দিনের কার্যসূচির প্রথমেই স্পিকার নির্বাচন করা হয়।


শেয়ার করুন