২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:৩১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের এস্টোরিয়া শাখার উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৪
সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের এস্টোরিয়া শাখার উদ্বোধন ফিতা কেটে সানম্যানের এস্টোরিয়া শাখার উদ্বোধন


নিউইয়র্কের জনপ্রিয় মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের এস্টোরিয়া শাখার উদ্বোধন হয়েছে। ২৯-১৩, ৩৬ অ্যাভিনিউয়ে শাখাটির আগের স্থান পরিবর্তন করে নতুনভাবে এ লোকেশনে উদ্বোধন করা হয়। গত ৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা ফিতা কেটে শাখাটি উদ্বোধন করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট কাউন্সেলর মো. আনিছ্জ্জুামান। দোয়া পরিচালনা করেন আলামিন মসজিদের খতিব মাওলানা লুৎফর রহমান।

সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন তার উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্নত গ্রাহক সেবা, ভালো রেট, মোবাইল অ্যাপসহ নানা লোকেশন থেকে টাকা পাঠানোর সুবিধা আজ সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। যার কারণে প্রতিষ্ঠানটির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমি আমাদের সব সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশসহ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং আফ্রিকাতে টাকা পাঠিয়ে আসছে। জ্যাকসন হাইটিস-এ ৭৩ ও ৭৪ স্ট্রিটে দুটি শাখা। এছাড়াও জ্যামাইকার হিলসাইট, এস্টেরিয়াসহ সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের রয়েছে চারটি শাখা। এছাড়াও নিউইয়র্ক জুড়ে রয়েছে ১০০টির ও বেশি এজেন্ট লোকেশন। সানম্যান গ্লোবাল এক্সপ্রেস বাংলাদেশে ১১টি ব্যাংকের রেমিট্যান্স অ্যাগ্রিমেন্ট রয়েছে। এছাড়া গ্রাহকরা বিকাশের মাধ্যমেও টাকা পাঠাতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও স্টার ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান, সেক্রেটারি জে এফ এম রাসেল, অ্যাংকর ট্রেভেল্সের প্রেসিডেন্ট ও সিইও এ এস এম উদ্দিন (পিন্টু), বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিন, অ্যাপোলো ইন্স্যুরেন্স ব্রোকারেজের প্রেসিডেন্ট ও সিইও মো. শমশের আলী, আলামিন মসজিদের সভাপতি সাহাবুদ্দিন, মরগেজ ইন্স্যুরেন্সের সভাপতি সান্তনু বড়–য়া (হিমু), বিশিষ্ট রাজনীতিবিদ এ জি এম জাহাঙ্গীর হাসান।

গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. মো. ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশনের সিইও ও সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক মো. নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটি অ্যাকটিভিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন