২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


রাজনীতিবিদদের দায়িত্বহীন কথা জাতিকে বিস্মিত করছে
সালেক সুফী
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৬
রাজনীতিবিদদের দায়িত্বহীন কথা জাতিকে বিস্মিত করছে পদ্মা সেতু


রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারিত সরকারের পক্ষ নিয়ে কথা বলা হচ্ছেনা, কিন্তু বাস্তবতার কঠিন জমিনে দাঁড়িয়ে ২০০৮-২০২৪ পর্যন্ত সম্পাদিত কয়েকটি মেগা প্রকল্পের সুদূরপ্রসারী শুভ প্রভাব এবং এগুলো নিয়ে কিছু দায়িত্বশীল মানুষের অযাচিত মন্তব্য প্রসঙ্গে এ উপস্থাপনা। 

দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যাক্তিদের বুদ্ধি বিবেচনা নিয়ে কথা বলা উচিত। বাংলাদেশের অন্যতম যুগান্তকারী মেগা প্রকল্প রেল সেতুসহ পদ্মা বহুমুখী সেতু নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। আবার ঢাকার এলিভেটেড এক্সপ্রেস নিয়ে কথা বলেছেন অন্যতম প্রধান রাজনৈতিক দলের বিদেশ ফেরত চেয়ারম্যান। জানি না তারা সচেতন মনে বুদ্ধি বিবেচনা করে কথা বলেছেন কিনা নাকি পূববর্তী সরকারের সমালোচার জন্যই বলেছেন কিনা?

পদ্মা বহুমুখী সেতু

নানা বিবেচনায় দুনিয়ার অন্যতম খরস্রোতা নদী পদ্মার ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা বহুমুখী সেতু স্বাধীনতার পর বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ অর্জন গর্বের প্রতীক। সেতুটি বাংলাদেশের দক্ষিণ অংশের অবহেলিত ১৭টি জেলাকে ঢাকা, তথা দেশের উত্তর অংশের সঙ্গে সংযুক্ত করে দেশের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। দক্ষিণ বাংলার বিপুল জনগোষ্ঠী স্বল্প সময়ে, স্বল্প খরচে ঢাকা পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় অজস্র শ্রমঘন সাশ্রয় হচ্ছে। বাংলাদেশের শস্যভান্ডার, শাকসবজি, মৎস্য সম্পদ, নফলমূল স্বল্প সময়ে ঢাকা পৌঁছাচ্ছে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে মংলা, পায়েরা বন্দরের সড়কপথে যোগাযোগ সৃষ্টি হয়েছে। এহেন একটি প্রকল্প নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, ‘পদ্মা সেতুর ঋণ পরিশোধের কারণে নাকি চালের মূল্য ২০ টাকা বেড়েছে।’ 

তিনি বলেছেন, বিনিয়োগের টাকা সেচ ব্যবস্থায় খরচ হলে নাকি চালের দাম কমতো। আমি এ মন্তব্যকে প্রত্যাখ্যান করছি। কোনো শুভবুদ্ধি সম্পন্ন দেশপ্রেমিক মানুষ জাতীয় জীবনে ব্যাপক শুভ প্রভাব সৃষ্টিকারী মেগা প্রকল্প নিয়ে এমন অপরিণামদর্শী মন্তব্য করতে পারে শুনেও লজ্জিত হচ্ছি। এমনকি পদ্মা সেতুর ব্যাপক প্রভাব বাণিজ্যেও পড়ার কথা. দক্ষিণ বাংলাদেশ চাল অল্প সময় এবং খরচে দেশের অন্য অংশে পৌঁছানোর কারণে বরং চালের মূল্য কমার কথা। যদি বেড়ে থাকে সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। যদি বাণিজ্য উপদেষ্টাকে প্রশ্ন করি তার সময়কালে বাণিজ্য ক্ষেত্রের সিন্ডিকেট নিয়ন্ত্রণে তিনি কি করেছেন? কেন বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগে ভাটা পড়েছে?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ঢাকার একটি অংশের যাতায়াত অনেক সহজ করেছে। সন্দেহ নেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস (বর্তমান চালু অংশ) ঢাকার একটি অংশ উত্তরা, বনানী, গুলশান থেকে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ করেছে। এর সঙ্গে মেট্রো রেলের চালু অংশ যুক্তভাবে ঢাকার বিশাল অংশের চাকরিজীবীদের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি এনেছে। দীর্ঘদিন প্রবেশ জীবন থেকে ফিরে তারেক জিয়া এলিভেটেড এক্সপ্রেস নিয়ে মন্তব্য করেছেন যে প্রকল্পটি নাকি ক্ষুদ্র অংশের উপকার করছে। প্রকল্পটির বাস্তবায়নাধীন। এটি শেষ হলে (ঢাকা টাঙ্গাইল রোড পর্যন্ত বর্ধিত অংশ সমেত) ঢাকার যানজট বহুলাংশে দূর হবে। তারেক জিয়া প্রকল্পটির দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন করতে পারেন। ভবিষ্যতে কীভাবে ঢাকার যানজট দূর হবে পরিকল্পনা জানাতে পারেন।

আমি জানি, বিগত সময়ে সম্পাদিত বিভিন্ন মেগা প্রকল্পে অনেক দুর্নীতি আছে। সরকার ঘরিষ্ঠ লোকজনের দুর্নীতির কারণে প্রকল্প ব্যায় বেড়েছে। কিন্তু তাই বলে প্রকল্পগুলোর উপযোগিতা নিয়ে অযাচিত মন্তব্য করে হাসির খোরাক হওয়া শোভনীয় নয়।

শেয়ার করুন