৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


আটলান্টিক সিটিতে ভালোবাসায় সিক্ত সোহেল আহমেদ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৬-২০২৫
আটলান্টিক সিটিতে ভালোবাসায় সিক্ত সোহেল আহমেদ


নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ১০ জুন অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল থেকে কাউন্সিলর অ্যাট লার্জ প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকায় তাকে প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল জানার পর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেঙ্গল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল বাড়ৈসহ কমিউনিটির অন্য নেতৃবৃন্দ সোহেল আহমেদকে অভিনন্দন জানান।

সোহেল আহমেদ তার বক্তব্যে তাকেসহ তার প‍্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটার, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

এদিকে প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের কাউন্সিলর অ্যাট লার্জ প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকায় কমিউনিটিতে খুশির আমেজ বিরাজ করছে। কমিউনিটির বিদগ্ধজনদের মতে, মেয়র প‍্যানেলের কাউন্সিলর অ্যাট লার্জ প্রার্থী হিসেবে সোহেল আহমেদ নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হলে কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশিদের অবস্থান আরো বেশি সুসংহত হবে।

শেয়ার করুন