২৮ জুন ২০২৬, রবিবার, ১০:২৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ঢাকা রিপোর্টার্স ইউনিটি
ডিআরইউ সদস্যদের পরিচিতি পাওয়া যাবে অনলাইনে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৪
ডিআরইউ সদস্যদের পরিচিতি পাওয়া যাবে অনলাইনে


ডিআরইউ’র ওয়েবসাইটে সদস্যদের পূর্ণাঙ্গ ডাটাবেজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের (নাম, প্রতিষ্ঠান, মোবাইল নাম্বার ও ই-মেইল) ডাটাবেজ অন্তর্ভুক্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থায়ী, অস্থায়ী এবং প্রয়াত তিনটি স্বতন্ত্র ট্যাব-লিংকে এই ডেটাবেজ প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে ডিআরইউ বাগানে কেক কাটা হয়েছে। 
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। তিনি বলেন ডিআরইউকে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ করার কাজ আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই শুরু করেছিলাম। পর্যায়ক্রমে ডিআরইউ অ্যাপস হালনাগাদ এবং আজ ওয়েবসাইটে ডাটাবেজের কাজটি সমন্ন হলো। এখন থেকে দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ওয়েবসাইটে সদস্যদের নাম সার্চ করে তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা ও মো: শরীফুল ইসলাম । 

https://www.dru.com.bd
https://www.dru.com.bd/permanent-members
https://www.dru.com.bd/temporary-members

শেয়ার করুন