১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০২:৫৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলাদেশিসহ ১০ গুয়ানতানামো বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
বাংলাদেশিসহ ১০ গুয়ানতানামো বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা গুয়ানতানামো বে কারাগারে স্থাপন তাঁবু


অবৈধ অভিবাসনের অপরাধে বাংলাদেশিসহ কয়েকজনকে গুয়ানতানামো বেতে মার্কিন নৌঘাঁটিতে অবস্থিত কুখ্যাত বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক ছাড়াও পাকিস্তান, আফগানিস্তান ও ভেনেজুয়েলার ১০ অবৈধ অভিবাসী রয়েছেন। অবৈধ অভিবাসী হিসেবে তারা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য থেকে গ্রেফতার হয়েছেন। তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 

যদিও তাদের মধ্যে কেউ সন্ত্রাসী বা বড় ধরনের অপরাধী নন। তবুও তাদের মধ্যে কয়েকজনকে বিদেশি অপরাধীদের আটক রাখার এই বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে দেশটির এই পরিকল্পনার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছে নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ)। ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে প্রতিকার চেয়ে ২ মার্চ একটি আবেদন করেছে সংগঠনটি। এতে বলা হয়েছে, সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এই বন্দিদেরও সেখানে রাখা হলে তা যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই গুয়ানতানামোতে মার্কিন নৌঘাঁটির বন্দিশিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু করেন। 

দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন আবেদনে উল্লেখ করেছে, গুয়ানতানামো বের বন্দিশিবিরগুলোর কক্ষ জানালাবিহীন। সেখানে অভিবাসীদের প্রতিদিন অন্তত ২৩ ঘণ্টা করে আটকে রাখার অভিযোগ রয়েছে। তাদের বিবস্ত্র করে তল্লাশি করা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগও করতে দেওয়া হয় না। সেখানকার নিরাপত্তা রক্ষীরা আটক ব্যক্তিদের ওপর আক্রমণও করে থাকে।

শেয়ার করুন