নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ
নিউইয়র্কে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন মানুষ স্বাস্থ্যবীমা হারানোর ঝুঁকিতে রয়েছেন, কারণ স্টেটের এসেনশিয়াল প্ল্যানের আয় সীমা ২৫০ শতাংশ থেকে ২০০ শতাংশ ফেডারেল দারিদ্র্যের স্তরে নামানোর প্রস্তাব ফেডারেল অনুমোদনের অপেক্ষায়। গভর্নর ক্যাথি হোচুল ট্রাম্প প্রশাসনকে এই পরিবর্তনের জন্য আবেদন করেছেন, তবে রাজ্য স্বাস্থ্য কমিশনার জেমস ম্যাকডোনাল্ড সতর্ক করেছেন যে ট্রাম্প প্রশাসনের অনুমোদন না এলে ওয়র্স্ট-কেস সিনারিওতে পুরো এসেনশিয়াল প্ল্যান বন্ধ হয়ে যেতে পারে।
নিউইয়র্কের এসেনশিয়াল প্ল্যান হলো একটি পাবলিক ফান্ডেড স্বাস্থ্যবীমা প্রোগ্রাম, যা মূলত যারা ইনকাম বেশি হওয়ার কারণে মেডিকেইডে যোগ্য নয়, কিন্তু প্রাইভেট বীমার খরচ বহন করতে পারছেন না এমন প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। ২০২৫ সালের ৪ জুলাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের রিপাবলিকানরা অনুমোদন করেছেন একটি বিশাল ডোমেস্টিক ট্যাক্স ও স্পেন্ডিং বিল, যা নিউইয়র্ক স্টেটের প্রায় প্রোগ্রামের অর্ধেক প্রায় ৭.৫ বিলিয়ন ডলার ফেডারেল সহায়তা কমিয়ে দেয়। এতে প্রোগ্রামের স্থায়িত্ব ঝুঁকির মুখে পড়েছে এবং স্টেট সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে যাতে যত বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।
কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নাগরিক নয় কিন্তু আইনগতভাবে থাকার অধিকারপ্রাপ্ত অভিবাসীদের ওপর। কিন্তু নিউইয়র্ককে আইন অনুযায়ী তাদেরও নাগরিকদের মতো স্বাস্থ্যবীমা দিতে হবে। গভর্নর ক্যাথি হোচুল ট্রাম্প প্রশাসনকে প্রস্তাব করেছেন, প্রোগ্রামের আয় সীমা ২৫০ শতাংশ থেকে ২০০ শতাংশ ফেডারেল দারিদ্র্যের স্তরে নামানো হোক। অর্থাৎ নিউইয়র্কের এসেনশিয়াল প্ল্যানের আয় সীমা পরিবর্তনের ফলে বিভিন্ন আয়ের পরিবারের জন্য যোগ্যতা ভিন্নভাবে প্রভাবিত হতে পারে। উদাহরণস্বরূপ, একক বা একজনের পরিবারের জন্য আয় সীমা বর্তমানে ৩৪ হাজার ডলার, যা প্রস্তাবিত সীমা অনুযায়ী ২৭ হাজার ২০০ ডলার হবে। এর ফলে অনেক একক প্রাপ্তবয়স্ক প্রয়োজনীয় বীমা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। দুজনের পরিবারের জন্য বর্তমান সীমা ৪৬ হাজার ডলার, প্রস্তাবিত সীমা ৩৬ হাজার ৮০০ ডলার। ছোট পরিবারের সদস্যদের জন্য যোগ্যতা সীমিত হতে পারে।
চারজনের পরিবারের জন্য বর্তমান সীমা ৮২ হাজার ডলার থেকে প্রস্তাবিত সীমা ৬৫ হাজার ৬০০ ডলার পর্যন্ত কমানো হবে, যার ফলে বড় পরিবারের কিছু সদস্য এসেনশিয়াল প্ল্যান থেকে বাদ পড়তে পারেন। পাঁচজনের পরিবারের জন্য বর্তমান সীমা ৯৭ হাজার ডলার, প্রস্তাবিত সীমা ৭৭ হাজার ৬০০ ডলার। এ পরিবর্তনের ফলে বড় পরিবারের প্রায় অর্ধেক সদস্য প্রোগ্রামের আওতায় থাকবেন, বাকিরা প্রভাবিত হতে পারেন।
এই আয় সীমার পরিবর্তনের ফলে প্রায় ১ দশমিক ৭ মিলিয়ন এসেনশিয়াল প্ল্যানের সুবিধাভোগীর মধ্যে অনেকেই বীমা হারানোর ঝুঁকিতে পড়ছেন। নিউইয়র্ক স্টেট গভর্নমেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা এ সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন, যাতে যত বেশি সম্ভব মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন। স্টেট স্বাস্থ্য কমিশনার জেমস ম্যাকডোনাল্ড জানিয়েছেন, যদি ফেডারেল অনুমোদন না আসে, তবে ওয়র্স্ট-কেস সিনারিওতে পুরো এসেনশিয়াল প্ল্যান বন্ধ করা হবে। শুধু ৫ লাখ মানুষ মেডিকেইডের মাধ্যমে রক্ষা পাবে, বাকি ১ দশমিক ২ মিলিয়ন মানুষ বীমাহীন হয়ে যাবে। রাজ্যের বাজেটে এ ক্ষেত্রে ২ বিলিয়ন ডলারের ও বেশি খরচ হবে।
প্রভাবিত ব্যক্তিরা বিকল্প কভারেজের জন্য নিয়োগকর্তা, পরিবারের সদস্য, বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)মার্কেটপ্লেসের দিকে যেতে পারে, যা অনেক ক্ষেত্রে মাসিক শত শত ডলার খরচের। ফেডারেল সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেস হোচুলের প্রস্তাব এখনো যাচাই করছে। স্টেট সরকার তৎপর পদক্ষেপ নিচ্ছে যাতে বেশিরভাগ মানুষ কভারেজ হারানো থেকে রক্ষা পান, কিন্তু অনুমোদন না আসা পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত। নিউইয়র্ক স্টেট গভর্নমেন্ট ও স্বাস্থ্যকেন্দ্রগুলো এখন সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার জন্য অতিরিক্ত বাজেট ও পরিকল্পনা করতে শুরু করেছে, যাতে এসেনশিয়াল প্ল্যানের ক্ষতিপূরণ সম্ভব হয়।