২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ৬:৪৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


অভিবাসন চুক্তিতে পৌঁছেছেন বাইডেন ও অন্যান্য নেতারা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৬-০৬-২০২২
অভিবাসন চুক্তিতে পৌঁছেছেন বাইডেন ও অন্যান্য নেতারা প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন


গত ১০ জুন প্রেসিডেন্ট বাইডেন এবং আমেরিকা মহাদেশের অন্যান্য নেতারা দেশগুলোতে বিপুলসংখ্যক অভিবাসী এবং শরণার্থীদের জায়গা দেয়ার জন্য একটি রোডম্যাপের প্রস্তাব তুলে ধরতে প্রস্তুত। ‘দ্য লস অ্যাঞ্জেলেস ডিকেয়ারেশন’ সম্ভত সামিট অব আমেরিকানের সবচেয়ে বড় অর্জন। বাইডেনের আমন্ত্রণ তালিকা নিয়ে মতপার্থক্যের কারণে সম্মেলনে আমন্ত্রিত দেশের সংখ্যা কমানো হয়। কিউবা, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র এ সম্মেলন থেকে বাদ দেয়ার পরে মেক্সিকো এবং মধ্য আমেরিকার বেশ কয়েকটি দেশের নেতারা তাদের শীর্ষ ক‚টনীতিকদের এ সম্মেলনে পাঠিয়েছেন।

আনুষ্ঠানিক ঘোষণার আগে সাংবাদিকদের ব্রিফ করার সময় যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শীর্ষ সম্মেলনের শেষ দিন গত ১০ জুন যেসব নীতি ঘোষণা করা হবে তার মধ্যে রয়েছে দেশগুলোতে প্রবেশের বৈধ উপায়, অভিবাসনের কারণে সবচেয়ে বেশি তিগ্রস্ত সম্প্রদায়কে সহায়তা, মানবিক সীমান্ত ব্যবস্থাপনা এবং সমন্বিত জরুরি প্রতিক্রিয়া।

এটি একটি নীলনকশা যা ইতোমধ্যে কলম্বিয়া এবং ইকুয়েডরে বহুলাংশে অনুসরণ করা হয়েছে। দেশ দুটির ডানপন্থী নেতারা সাম্প্রতিক বছরগুলোতে ভেনেজুয়েলা ছেড়ে যাওয়া ৬০ লাখ মানুষের অনেককে স্বাগত জানিয়েছে। এর জন্য শীর্ষ সম্মেলনে দেশ দুটিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ২০১৭ সাল থেকে আশ্রয়প্রার্থীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হলো যুক্তরাষ্ট্র। এর ফলে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা বাইডেন ও তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামার জন্য কঠিন অবস্থার সৃষ্টি করেছে।


শেয়ার করুন