৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৫-১২-২০২৪
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন


অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর প্রতিনিধি দলের প্রতি আহ্বান জাননিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহাবান জানান।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা ছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

সাক্ষাৎকালে তারা প্রধান উপদেষ্টাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন দাবি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে তাদের লিখিত বক্তব্য ও দাবি পেশ করেন।

প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তাদের সঙ্গে আলোচনার সুযোগ সবে শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, ‘সময়ের অভাবে বেশি আলোচনা হয়নি। আমি সংক্ষিপ্ত আকারে তাদের সঙ্গে কথা শুনেছি। লিখিত চিঠি থেকে বিস্তারিত জানব। এগুলো পরে আলোচনা করা হবে।’

শেয়ার করুন