৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৪৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সাংবাদিক ফয়েজকে সিনিয়র সহকারী পদে নিয়োগ
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৪
সাংবাদিক ফয়েজকে সিনিয়র সহকারী পদে নিয়োগ


ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এজের সাংবাদিক ফয়েজ আহমেদকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিনের আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফয়েজ আহমেদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।  জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপন বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তির মাধ্যমে চূড়ান্ত করা হবে।

শেয়ার করুন