২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:৫৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


বিএনপির সহযোগিতা চাইলো বিজেএমইএ
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১১-০৯-২০২৪
বিএনপির সহযোগিতা চাইলো বিজেএমইএ বিএনপি নেতৃবৃন্দের সাথে বিজেএমই’র নেতৃবৃন্দ


পোশাক শিল্পের অস্থিরতার মধ্যে বিকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বিজেএমইএ‘র প্রতিনিধি দল। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ছিলেন।

বিজেএমই্এ‘র সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, সহসভাপতি রকিবুল আলম, পরিচালক শোভন ইসলাম, নুরুল ইসলাম, আফসার হোসেন। বিজেএমইএ‘র সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন এসএম ফজুলল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস এবং বিজেএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কফিল উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

বৈঠকে বিজেএমই্এ‘র নেতৃবৃন্দেরা পোষাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন বিএনপি মহাসচিবের কাছে। মহাসচিব বিজেএমই‘এর প্রতিনিধিদলকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পোশাক শিল্প-কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতৃবৃন্দকে যেসব নির্দেশনা দিয়েছে তা তাদেরকে জানান।

‘পোশাক শিল্প হচ্ছে অর্থনীতির চালিকা শক্তি। একে যেকোনোভাবে সচল রাখতে হবে। এর সাথে একটা বিশাল গোষ্ঠির কর্ম সংস্থান জড়িত উল্লেখ করে বিএনপি মহাসচিব পাশে থাকার আশ্বাস দেন। পোশাক শিল্পের মালিকারা ‘গোষ্ঠি বিশেষ পোশাক শিল্পের অস্থিরতা সৃষ্টি করছে’ অভিযোগ করে এই ব্যাপারে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সহযোগিতার কামনা করেন।

শেয়ার করুন