১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:১৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১২-২০২৪
হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি শেখ হাসিনা


পালিয়ে গিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ২২ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিচারিক প্রক্রিয়ার জন্য বাংলাদেশ সরকার তাকে (হাসিনা) ফেরত চায়’ জানিয়ে আমরা ভারত সরকারের কাছে একটি নোট ভারবাল (কূটনৈতিক বার্তা) পাঠিয়েছি। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে তার মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার প্রত্যর্পণের বিষয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এ নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই আছেন। গুম, হত্যাসহ বিভিন্ন ধরনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে সারা দেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা ও গুমের ঘটনায় অন্তত ৪৬টি অভিযোগ পড়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দিয়েছে। 

শেয়ার করুন