০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


দলে আছেন ব্যারিস্টার জাইমা রহমানও
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির তিন সদস্যের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০২-২০২৫
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির তিন সদস্যের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ব্যারিস্টার জাইমা রহমান/ ছবি সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমানসহ তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যায় অ্যামিরাইট এয়ারলাইন্সের ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ যুক্তরাষ্ট্রে একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানfনো হয়েছে। তারেক সাহেব যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান... উনি লন্ডন থেকে  ওয়াশিংটন যাবেন।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যামিরাইটস এয়ারলাইন্সের ফ্লাইটে বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রওনা হবেন।

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি ওয়াশিংটনে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

 

শেয়ার করুন