১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৫
হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা হজ্ব পালনের দৃশ্য


হজযাত্রীদের সঙ্গে শিশুদের নিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। গত ৯ ফেব্রুয়ারি রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানায়। রোববার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের দেওয়ার এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় দ্য সিয়াসাত ডেইলি। ওই বিবৃতিতে জানানো হয়, হজের সময় তৈরি হওয়া ভিড় থেকে শিশুদের নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, প্রতি বছর হজের সময় প্রচন্ড ভিড় তৈরি হয়। তাই শিশুদের নিরাপত্তা ও সার্বিক মঙ্গলের কথা বিবেচনায় হজে তাদেরকে সঙ্গী হিসেবে আনা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে বরাবরের মতোই যারা আগে হজ করেননি তারা এবারও অগ্রাধিকার পাবেন।

হজ করার জন্য শিশুদের ন্যূনতম বয়স হতে হয় ১২ বছর। গত বছর শিশুদের জন্য সর্বনিম্ন এই বয়স নির্ধারণ করে দেয় সৌদি আরব সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের হজ মৌসুমের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য অ্যাপ এবং অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে।

শেয়ার করুন