২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


টেক্সাসে আইসের বিশাল অভিযান : প্রায় ৬৫০ অবৈধ অভিবাসী গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৫
টেক্সাসে আইসের বিশাল অভিযান : প্রায় ৬৫০ অবৈধ অভিবাসী গ্রেফতার


টেক্সাসের হিউস্টন এলাকায় এক সপ্তাহব্যাপী অভিবাসন অভিযান চালিয়ে ৬৪৬ জন অবৈধ অভিবাসী গ্রেফতার করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এদের মধ্যে ৫৪৩ জনই অপরাধী এবং সাত জন গ্যাং সদস্য। এই অভিযানে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিত রয়েছেন ১৪০ জন। গত ফেব্রুয়ারি ২৩ থেকে মার্চ ২ পর্যন্ত আইস এবং অন্যান্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইন-প্রয়োগকারী সংস্থাগুলো মিলে এই অভিযানে অংশ নেয়। যার উদ্দেশ্য ছিল জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা শক্তিশালী করা। অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে ৩৪ জনকে যৌন অপরাধ এবং ৩৮ জনকে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত করা হয়েছে।

ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট জানায়, গ্রেফতার হওয়া অপরাধীদের মধ্যে ৫৫৪ জন প্রশাসনিক গ্রেফতার এবং ৭১ জনকে অপরাধী গ্রেফতারের পরোয়ানার মাধ্যমে আটক করা হয়, যাদের মধ্যে মাদক পাচারকারী, মানব পাচারকারী, শিশু যৌন অপরাধী এবং অস্ত্র পাচারকারীও রয়েছে।

আইসিই হিউস্টন অফিসের পরিচালক ব্রেট ব্র্যাডফোর্ড বলেন, এই অভিযানে গ্রেফতার হওয়া অপরাধীরা দেশে অনুপ্রবেশের পর হিংস্র অপরাধ করেছে, যা স্থানীয় জনগণের নিরাপত্তা বিপন্ন করেছে। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন্স (এইচএসআই) হিউস্টন বিশেষ এজেন্ট ইনচার্জ চ্যাড প্ল্যান্টজ আরো বলেন, এই অভিযানের মাধ্যমে আমরা শক্তিশালী বার্তা পাঠিয়েছি যে, টেক্সাস গালফ কোস্টের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একত্রিত এবং অপরাধীদের বিরুদ্ধে কাজ করছে। আইস এই অভিযানটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসন সমস্যার উন্নতির জন্য, যেখানে ট্রান্সন্যাশনাল গ্যাং সদস্যরা অবৈধভাবে প্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে।

শেয়ার করুন