১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৪:৪৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাস্ট্রের শুভেচ্ছা
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৬-০৩-২০২৫
বাংলাদেশের স্বাধীনতা দিবসে যুক্তরাস্ট্রের শুভেচ্ছা


বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শুভেচ্ছা জানিয়ে বলেছে, ওয়াশিংটন বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার যাত্রাকে সমর্থন করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ দিনটি উদযাপনের এ সময়ে আমি দেশটির জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

তিনি বলেন, বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ে স্বাধীনতা দিবস উদযাপন করছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে। এই নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশের জনগণ তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ পাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে আগ্রহী।’

শেয়ার করুন