২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০২:০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
ভিসা জালিয়াতিতে দোষী প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে স্থায়ী নিষেধাজ্ঞা স্টেট ডিপার্টমেন্টের লোগো


যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা জালিয়াতির অভিযোগে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হবে-এমন সতর্কবার্তা দিয়েছে দেশটির সরকার। ভিসা জালিয়াতি প্রতিরোধ ও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ১৯ মে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানায়। পোস্টে বলা হয়, ভিসা জালিয়াতি এবং অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার একটি সমন্বিত আন্তঃসংস্থাপন কর্মসূচি চালু করেছে।

এতে আরো জানানো হয়, যারা এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকবেন এবং দোষী প্রমাণিত হবেন, তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষিদ্ধ হবেন। এ নতুন নীতিমালা এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যারা অবৈধ অভিবাসনে সক্রিয়ভাবে সহায়তা করছেন, এমনকি বিদেশি সরকারগুলোর ক্ষেত্রেও এই বিধান কার্যকর হতে পারে।

শেয়ার করুন