১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ০৩:০০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


১০ ফেব্রুয়ারী থেকে
নিরাপত্তা ইস্যুতে টেকনাফ সেন্টমার্টিন রুটে ভ্রমন বন্ধ হচ্ছে
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৪
নিরাপত্তা ইস্যুতে টেকনাফ সেন্টমার্টিন রুটে ভ্রমন বন্ধ হচ্ছে


নিরাপত্তাজনিত কারনে টেকনাফ সেন্টমার্টিনে নৌ-রুটে ভ্রমন বন্ধ করে দেয়া হচ্ছে। মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রæয়ারী থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আদনান চৌধুরী বুধবার (৭ ফেব্রয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।  
 
আদনান চৌধুরী বলেন, নিরাপত্তার স্বার্থে ৭ ফেব্রয়ারি থেকে সেন্টমার্টিনে নৌ-রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  
তবে চট্টগ্রাম থেকে যে দুটি জাহাজ সরাসরি সেন্টমার্টিন আসে সেগুলো চলাচল স্বাভাবিক থাকবে বলেও জানান তিনি। সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা বারুদের শব্দে আতঙ্ক কাটছে না সীমান্তবর্তী বাংলাদেশিদের আবাসস্থল সমুহ। বিদ্রোহী জনগোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা।  
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থায় রয়েছে। এবং পরিস্থিতি পর্যবেক্ষন করছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়ে।

শেয়ার করুন