ইফতার মাহফিলে অতিথি ও নেতৃবৃন্দ
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকা আয়োজিত (বদরুল- হাকিম) ইফতার ও দোয়া মাহফিল ১০ মার্চ উডহ্যাভেনের জয়া পার্টি হলে আনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে নতুন প্রজন্মের পবিত্র কুরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় ৯৬ জন অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যেই ৩ ক্যাটাগরিতে ১৫ জনের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। ছেলেদের কোরআন তেলওয়াত ও হাফিজ এবং মেয়েদের শুধুমাত্র কোরআন তেলওয়াত বাছাই করা হয়। এ পুরস্কার ছিলো ৬ হাজার ডলার। প্রথম স্থান অধিকারীর প্রতি জন ১ হাজার ডলার, ২য় স্থান অধিকারী প্রতিজনে ৫শত ডলার, ৩য় স্থান অর্জনকারীদের ৩ শত ডলার করে দেয়া হবে। প্রতিযোগিতায় বিচারকে দায়িত্ব পালন করেন মৌলানা সাব্বির আহমদ, হাফিজ নাজিম উদ্দীন ও হাফিজ আবু সুফিয়ান। কোরআন তেলওয়াত প্রতিযোগিতা স্পন্সর করেন আতাউর রহমান সেলিম সভাপতি বাংলাদেশ সোসাইটি, আকিব হোসেন মেডোব্রক মর্গেজের ব্রোকার, ফখরুল ইসলাম দেলোয়ার সভাপতি জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি, শামীম আহমদ সহ সভাপতি জালালাবাদ এসোসিয়শন অব আমেরিকা, জাকির চৌধুরী সিপি এ, তৌহিদুল ইসলাম হেল্থ ফার্স্ট, নাফিউল হক সভাপতি জমজম ফার্মেসী। ইফতার স্পন্সর করেন এ্যাপোলো ইনসুরেন্স ও ব্রোকারেজের সিইও সমসের আলী। ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। সভাপতি বদরুল হোসেন খান ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতার মাহফিল ও দোয়ার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত করেন বালিকাদের মধ্যেই চ্যাম্পিয়ন তাকওয়াদ চৌধুরী। দোয়া পরিচালনা করেন ওজনপার্ক মসজিদের শিক্ষার নাজিম উদ্দীন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কেআব্দুল মোমেন, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেয়াজ, সোসাইটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, কনসাল জেনারেল মোজাম্মেল হক, সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, বিয়ানীবাজার সমিতির সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান রুহুল, ফরহাদ আহমদ সোলামান, জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, আব্দুল হাছিব মামুন, জালালাবাদ এসোসিয়শনের সাবেক সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, আব্দুশ শহীদ বিয়ানীবাজার সমিতির প্রধান নির্বাচন কমিশনার আজিজুর রহমান পাখি, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, গহর চৌধুরী কিনু, জুনেদ চৌধুরী, ইফতার মাহফিলের আহ্বায়ক শামীম আহমদ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার ও সদস্য সচিব মোহাম্মদ ফজল খান, সদস্য মোহাম্মদ আলীম, হোসেন আহমদ, মান্না মুনতাসির, আব্দুল আজিজ ও হুমায়ুন কবির সোহেল, সহ সভাপতি লোকমান হোসেন লুকু (সিলেট),শামীম আহমদ (সুনামগঞ্জ), মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার (হবিগঞ্জ), মোহাম্মদ জাবেদ উদ্দিন (মৌলভীবাজার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান খান, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হুসেন আহমদ, ক্রীড়া সম্পাদক মুন্না মুনতাসির, আইনও আন্তর্জাতিক সম্পাদক বুরহান উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সারা উদ্দিন, কার্যকরি সদস্য আব্দুল আজিজ (সিলেট), হুমায়ুন কবির সোহেল (সুনামগঞ্জ), দেলোয়ার হোসেন মানিক (হবিগঞ্জ), মোহাম্মদ ফজল খান (মৌলভীবাজার), উপদেষ্টা বদরুন নাহার খান মিতা, ছদরুন নুর।
ইফতারে পূর্বে কোরআন তেলয়াত ও হিফ্জ-এ অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সংগঠনের কর্মকর্তা ও জেনিফার রাজকুমার।