১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:৪৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


যুক্তরাষ্ট্র শ্রমিকদলের মে দিবস পালন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৩
যুক্তরাষ্ট্র শ্রমিকদলের মে দিবস পালন গিয়াস আহমেদকে ফুলেল অভিনন্দন


বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন হবে। যুক্তরাষ্ট্র শ্রমিকদল আয়োজিত মহান মে দিবসের অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. শওকত আলী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নেতা কাজী শাখাওয়াত হোসেন আজম।

জাতীয়তাবাদী শ্রমিকদল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক বিএনপিন সদস্যসচিব সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক স্টেট শ্রমিকদলের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান শিকদারসহ অন্যরা।

অনুষ্ঠানে বক্তারা সরকার পতনের একদফা আন্দোলনসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। এছাড়া নবগঠিত নিউইয়র্ক স্টেট শ্রমিকদলের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

শেয়ার করুন