১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৬:২৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


হুইপ আতিক এখন নিউইয়র্কে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
হুইপ আতিক এখন নিউইয়র্কে আতিউর রহমান আতিক


জাতীয় সংসদের হুইপ শেরপুর-১ আসন থেকে নির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ব্যক্তিগত সফরে সপরিবারে ১৭ মে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। প্রায় ২ সপ্তাহ অবস্থানকালে তিনি শেরপুর জেলা সমিতি কর্তৃক আয়োজিত ২৯ মে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি আগামী ১ জুন স্বদেশের উদ্দেশ্য যাত্রা করবেন বলে জানা গেছে। আতিউর রহমান আতিকের রাজনৈতিক জীবন শুরু হয় ষষ্ঠ শ্রেণির ছাত্র থাকা অবসহায় ১৯৬৯ সালে। ১৯৭৯ সালে শেরপুর সরকারি কলেজ ছাত্রসংসদের ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে ১২ জুনের নির্বাচনের মাধ্যমে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে একটানা পঞ্চমবারের মতো শেরপুর-১ থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দ্বিতীয় মেয়াদে মহান জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন