১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৫:০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ইতিহাস থেকে কেউ শেখে না
দলিলুর রহমান
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
ইতিহাস থেকে কেউ শেখে না


বুড়ো পৃথিবীর বয়স অনেক

তুলনায় মানব সভ্যতার বয়স অনেক অনেক

 কম হলেও তবু তার আছে ইতিহাস

আদি সব অশ্বারোহীরা দুর্গা শিব শিখন্ডীরা অন্তর্হিত হল

অন্তর্হিত হলো রোমান মোঙ্গলদের তেজি ঘোড়া

হাত বদল হইতেই থাকলো জেরুজালেমের

এসবের ফলাফল

রক্ত

          রক্ত

                       রক্ত

হত্যা

            হত্যা

                        হত্যা

এ ইতিহাস থেকে কেউ শিখলো না কিছু

ইংল্যান্ডের রাজা রানীরা এলো আর গেলো

কাপাল ধরা

সূর্য কেউ ডুবতে দিলো না তাঁদের সাম্রাজ্য

সেই তারাই

একদল সেনা পাঠালো খাইবার গিরিপথে

কাবুল দখলের আশায়

তারা এগুলো মরল মরল মরল

কাবুল পৌঁছে দেখে কেউ বেঁচে নেই

সোভিয়েত ইউনিয়ন শিখেছিলো কিছু?

নেংটি ফেলে আফগান থেকে পালালো।

আমেরিকা

ভিয়েতনামে যেয়ে

জালাল শস্যের ক্ষেত

ছোট ছোট বাড়ি

লক্ষ লক্ষ বোমা   কিন্তু

হো চি মিন অনড়

মৃতদেহের জঙ্গ মে ভরে গেল আর্লিংটন সেমিটারি

ডিক বোশ রামসফিলরা

ইরাকে যেয়েসমুদ্রকে বানাল পাথর

বালুকে রক্তে রাঙাল

         আর এখন

বাইডেন বলছেন তালেবানকে

দয়া করে শুধু পালাতে দাও

মিডিয়া চমকে উঠে ভিয়েতনামের ছবি দেখে

আফগান

                  সাইগণ

                                  আফগান

                                                   সাইগণ


হ্যাঁ তালেবান বলে পালাবি বটে

তবে বেয়োনেটের আগায়

ঝুলিয়ে রেখে দেব তোদের

       পাছার কাপড়


ইতিহাস থেকে কেউ শেখে না 


শেয়ার করুন