১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৩:১৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


ব্রুকলিনে কমিউনিটি বোর্ডের সদস্য হলেন নাজমুল হাসান মানিক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৪
ব্রুকলিনে কমিউনিটি বোর্ডের সদস্য হলেন নাজমুল হাসান মানিক নাজমুল হাসান মানিক


প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি'র সভাপতি নাজমুল হাসান মানিক ব্রুকলিন কমিউনিটি বোর্ড-৮-এর সদস্য মনোনীত হয়েছেন। গত ২৫ এপ্রিল তার মনোনয়ন নিশ্চিত করেছেন ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট অ্যান্তোনিও রিনোসে। নাজমুল হাসান মানিককে এক ইমেইল বার্তায় অভিনন্দিত করে বরো প্রেসিডেন্ট জানান, অবিলম্বে এ নিয়োগ আগামী দুই বছরের জন্য কার্যকর হবে। 

একজন বোর্ড সদস্য নিজের জনগোষ্ঠী এবং অন্যান্য কমিউনিটির বাসিন্দাদের বিভিন্ন প্রয়োজনকে নগর কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করতে কাজ করে থাকেন। কমিউনিটি বোর্ড সদস্যপদে একই ব্যক্তি চার মেয়াদে পর পর ৮ বছর দায়িত্ব পালন করতে পারেন। তবে প্রত্যেক মেয়াদ শেষে তাকে নতুন করে মনোনীত হতে নিজের আগ্রহ ও আবেদনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে হয়।

শেয়ার করুন