১৮ মার্চ ২০২৬, বুধবার, ০৩:০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠক
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৪
নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে  বৈঠক


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্করের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিউইয়র্কে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। বাসস।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছে, ‘সোমবার নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ)-র ফাঁকে তারা বৈঠক করেন।’জয়শঙ্কর বৈঠকের পরে তার এক্স হ্যান্ডেলে বলেন, ‘আজ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।’  


পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ-তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ
প্রতিনিধিদলে রয়েছেন।

শেয়ার করুন