৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৮:৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ


সৌদি নাগরিকদের জন্য সুবিধা বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
সৌদি নাগরিকদের জন্য সুবিধা বাড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ ও বাণিজ্য ভিসার মেয়াদ এখন থেকে ১০ বছর মেয়াদি হবে। আগে যা ছিল ৫ বছর মেয়াদি। গত ১৫ জুলাই রাতে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রকাশ করে।

সৌদি নাগরিকদের জন্য ভ্রমণ ও বাণিজ্য ভিসার মেয়াদ ১০ বছর করার বিষয়টিকে স্বাগতম জানিয়েছে কিংডম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের সময় সৌদি নাগরিকদের এ বিশেষ সুবিধা দেয়ার ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন সৌদি আরবের সঙ্গে ১৮টি চুক্তি করেছেন। 

এদিকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে বর্তমানে সৌদি আরব সফরে আসেন জো বাইডেন। গত ১৬ জুলাই তিনি গালফ কো-অপারেশন কাউন্সিল সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনে জর্ডানের কিং আব্দুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি, বাহরাইনের ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ এবং ইরাকের প্রধানমন্ত্রীও যোগ দিয়েছেন। সম্মেলনটিতে জ্বালানি, মুদ্রাস্ফীতি, খাদ্যনিরাপত্তা এবং পরিবেশগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।


শেয়ার করুন