০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০১:১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


প্রেসিডেন্টের দ্বয়িত্ব পেতে পারেন মোহাম্মাদ মোখবের
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি হেলিকাপ্টার দুর্ঘটনায় নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৪
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি হেলিকাপ্টার দুর্ঘটনায় নিহত


হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম এ ঘোষণা দিয়েছে।
তবে সরকারিভাবে বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ ইব্রাহিম রাইসি দেশের জনগণের জন্যে তাঁর দায়িত পালনের সময়ে দুর্ঘটনার শিকার হন। তিনি শহীদ হয়েছেন।
অন্যান্য সংবাদ ম্ধ্যামও খবরটি প্রকাশ করে। 

রোববার পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।  

তিনি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে সেখানে যান। এ সময়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও সেখানে ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হলেও অন্য দু’টি নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
দুর্ঘটনার পরপরই ৭৩টি উদ্ধারকারী দল কাজ শুরু করে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সোমবার সকালে হেলিকপ্টারটিকে খুঁজে পাওয়ার পর এতে কোন ‘প্রাণের চিহ্ন নেই’ বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্টের দ্বায়িত্ব পেতে পারেন মোহাম্মাদ মোখবের।

শেয়ার করুন