০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:৩৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


কেয়ারের নন-প্রফিট স্ট্যাটাস বাতিলের নির্দেশ টেক্সাস গভর্নরের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২৬
কেয়ারের নন-প্রফিট স্ট্যাটাস বাতিলের নির্দেশ টেক্সাস গভর্নরের টেক্সাস স্টেটের রাজধানী অস্টিনে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত র‌্যালি ফর লাইফ অনুষ্ঠানে গভর্নর গ্রেগ অ্যাবট বক্তৃতা দিচ্ছেন


টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট স্টেট অ্যাটর্নি জেনারেলকে ২৮ জানুয়ারি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর নন-প্রফিট স্ট্যাটাস বাতিল করতে এবং স্টেটে তাদের কার্যক্রম সীমিত করতে নির্দেশ দেন। স্টেট সরকার কেয়ারের নন-প্রফিট স্ট্যাটাস বাতিল করার চেষ্টা করছে অনেকদিন থাকে গোপনে এবং ফেডারেল ট্যাক্স স্ট্যাটাসেও চাপ দিচ্ছে। টেক্সাসে লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক সম্প্রতি দাবি করেছেন যে, মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে শারিয়া আইন চালুর চেষ্টা করা হচ্ছে। তিনি এটিকে টেক্সাসে প্রাধান্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি বলে উল্লেখ করেছেন। তবে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার সংস্থা কেয়ার ন্যাশনাল ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেছেন, এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসঙ্গতিপূর্ণ।

মিচেল গত শুক্রবার টেক্সাস পাবলিক রেডিওর টেক্সাস ম্যাটারস অনুষ্ঠানে বলেন, টেক্সাসে শারিয়া আইন কার্যকর করার কোনো হুমকি নেই। মুসলিমরা ছোট একটি জনগোষ্ঠী মোট জনসংখ্যার মাত্র ১ থেকে ১.৭ শতাংশ। তাদের দ্বারা স্টেটে ধর্ম চাপানো অসম্ভব। তিনি আরো বলেন, আমরা সবাই জুইশ, খ্রিস্টান, মুসলিম চাই না অন্যদের উপর আমাদের ধর্ম চাপিয়ে দিতে। আইনতও তা করা সম্ভব নয়। এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং অসঙ্গত। প্রায় ৪ লাখ মুসলিম টেক্সাসে বসবাস করছেন, যা স্টেটের মোট জনসংখ্যার খুবই কম অংশ। মিচেল উল্লেখ করেন, মুসলিম সম্প্রদায় শারিয়া আইন চাপানোর চেষ্টা করছে না এবং কেয়ার ৩০ বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে।

গত নভেম্বর, গভর্নর গ্রেগ অ্যাবট একটি প্রজ্ঞাপন স্বাক্ষর করেন, যেখানে কেয়ার এবং মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী ও ট্রান্সন্যাশনাল ক্রিমিনাল সংস্থা হিসেবে ঘোষণা করা হয়েছে। গভর্নর অ্যাবট বলেন, মুসলিম ব্রাদারহুড ও কেয়ার জোরপূর্বক শারিয়া আইন-প্রয়োগ করতে চায় এবং ইসলামকে বিশ্বের প্রধান ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। তারা সন্ত্রাসকে সমর্থন করে এবং সহিংসতা, হুমকি ও হয়রানির মাধ্যমে আমাদের আইন ভঙ্গ করতে চায়। মিচেল এই অভিযোগগুলোকে ভুল এবং বিভ্রান্তিকর উল্লেখ করে বলেন, কেয়ারের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সব অভিযোগ অনলাইন ভিত্তিক ষড়যন্ত্র তত্ত্ব। কেয়ার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, রাজ্যের রিপাবলিকান নেতৃত্ব রাজনৈতিক সুবিধার জন্য মুসলিমদের বিরুদ্ধে অভিযোগ উস্কে দিচ্ছে। কেন প্যাক্সটন, জন কর্নি ও অন্যরা নির্বাচনকালীন প্রচারণার জন্য মুসলিমদের ওপর ভয় ছড়াচ্ছে। তারা রাজনৈতিক সুবিধা ও নির্বাচনে জয়ের জন্য কেয়ার ও মুসলিমদের নিশানা করছে।

মিচেল অভিযোগ করেন, প্রকৃতপক্ষে যারা অন্যদের ওপর ধর্ম চাপাচ্ছে, তারা রাজ্যের রক্ষণশীল নেতৃত্ব। উদাহরণস্বরূপ, টেক্সাসের জিওপি নেতৃত্বাধীন স্টেট বোর্ড অব এডুকেশন সম্প্রতি একটি পরিকল্পনা সমর্থন করেছে, যেখানে সমস্ত পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের বাইবেলের কিছু অংশ পড়তে বাধ্য করা হবে। মিচেল বলেন, এটি স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন এবং শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতার উপরে হামলা। মিচেল নিশ্চিত করেছেন, কেয়ার অতীতের আইনি লড়াইয়ে সফল হয়েছে এবং ভবিষ্যতেও তারা রাজ্য সরকারের এই ধরনের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের প্রচেষ্টার বিরুদ্ধে বিজয়ী হবে। তিনি বলেন, যে ইমিগ্র‍্যান্টরা রিমুভাল অর্ডারের মুখোমুখি, তাদের দ্রুত আইনি সহায়তা দেওয়া হলে সাফল্যের হার ৮৮ শতাংশ।

২৮ জানুয়ারি গভর্নর গ্রেগ অ্যাবট টেক্সাস অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন কেয়ারের নন-প্রফিট স্ট্যাটাস বাতিল করতে এবং রাজ্যে তাদের কার্যক্রম সীমিত করতে। রাজ্য সরকার কেয়ার -এর নন-প্রফিট স্ট্যাটাস বাতিল করার চেষ্টা করছে এবং ফেডারেল ট্যাক্স স্ট্যাটাসেও চাপ দিচ্ছে। মিচেল এই রাজনৈতিক ও আইনি চাপের পরিপ্রেক্ষিতে বলেন, কেয়ার তাদের ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিক অধিকার রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে এবং সমস্ত ভিত্তিহীন অভিযোগের মোকাবিলা করবে।

শেয়ার করুন