৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ০৭:০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


ডা. ফরহাদ হামিদের সঙ্গে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির মতবিনিময়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৬-২০২৬
ডা. ফরহাদ হামিদের সঙ্গে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির মতবিনিময় ডা. ফরহাদ হালিমকে ফুলেল অভিনন্দন


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেশের খ্যাতনামা চিকিৎসক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের বলেছেন সকল দ্বিধা বিভক্তি ভুলে দেশের জন্য কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গঠনে মনযোগ দিতে হবে। এতদিন বিএনপি স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যস্ত ছিল, এখন দেশ পুনর্গঠনে কাজ শুরু করতে হবে। শুধু দলের কথা চিন্তা করলেই হবে না ভালো এবং মেধাবী লোকদের কাজে লাগাত হবে। অধ্যাপক ফরহাদ গত ৬ জুন নিউ ইয়র্কের হ্যালো বাংলাদেশ রেস্টুরেন্টে নিউ ইয়র্ক মহামগর (উত্তর) বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। 

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার জাহিদ, মোস্তফা কামাল পাশা মওদুদ, জাফর তালুকদার, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, অ্যাডভোকেট রেজওয়ানা রাজ্জাক সেতু, লিয়াকত আলী, মোহাম্মদ আলী রাজা, আনোয়ারুল আলম ভুইয়া, আব্দুল আহাদ হেলাল, মানিকুজ্জামান মানিক, জিয়াউল আহমদ জামিল, মোহাম্মদ আসাদুজ্জামান, আশিকুল হক, মাহবুব আহমদ চৌধুরী, অপু সিং, ব্যারিষ্টার জিল্লুর রাইন চৌধুরী, ইস্কন্দর আলী মিন্টু, আব্দুল আলম, আব্দুর রাজ্জাক মুন্না প্রমুখ। 

সভায় সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী নিউ ইয়র্ক বিমানের ফ্লাইট চালু, এনআইডি কার্ড প্রাপ্তি সহজকরণ এবং কন্স্যুলেটে পলিটিক্যাল নিয়োগ দেওয়ার দাবি জানান। প্রবাসীরা দেশে গিয়ে যাতে বিনিয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। 

এর আগে অনুষ্ঠানে পৌঁছালে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সংগঠনের ক্রেস্ট প্রদান করা হয়। 

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ধৈয্য সহকারে সকলের বক্তব্য শুনেন এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।

শেয়ার করুন