৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ৬:৫৮:৪১ পূর্বাহ্ন


শাহ নেওয়াজ গ্রুপের ইফতারে কম্যুনিটি ও বিশ্বশান্তি কামনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৩-২০২৬
শাহ নেওয়াজ গ্রুপের ইফতারে কম্যুনিটি ও বিশ্বশান্তি কামনা অনুষ্ঠানে শাহ নেওয়াজসহ অতিথিরা


প্রবাসের বিশ্বস্ত ও আস্থার নাম শাহ নেওয়াজ গ্রুপ। এ গ্রুপের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে অন্যতম গোল্ডেন অ্যাজ হোম কেয়ার, এনওয়াই ইন্স্যুরেন্স, সাপ্তাহিক আজকাল, ডে কেয়ার, নার্স স্কুলসহ আরো কিছু প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কম্যুনিটির সেবা প্রদান করে আসছে। উন্নত সেবা দিয়ে এসব প্রতিষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মন জয় করে নিয়েছে। এছাড়া শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজ কম্যুনিটির উন্নয়নে এবং মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। এসব প্রতিষ্ঠানের উদ্যোগে গত ৫ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উডইডের গুলশান টেরেসে এই ইফতার মাহফিলে মূলধারাসহ কম্যুনিটির সব শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সঙ্গে ছিলেন গোল্ডেন অ্যাজ হোম কেয়ারের সেবা গ্রহীতারা। প্রবাসে অনেক সংগঠনের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হলেও শাহ নেওয়াজ গ্রুপের ইফতার মাহফিলটি নানা কারণে ভিন্ন। যে কারণে এই ইফতার মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। এবার তার ব্যক্তিক্রম হয়নি। স্থান সংকুলান না হওয়ায় অনেককেই দাঁড়িয়ে থেকে ইফতার করতে দেখা যায়।

শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট শাহ নেওয়াজেন সভাপতিত্বে এবং মাওলানা শহীদুল্লাহ ও অনিক রাজের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ড, অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, ডেভিড ইউফ্রিন, নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির শিক্ষাবিষয়ক সম্পাদক হাসান জিলানী, কার্যকরী সদস্য জাহাঙ্গীর সরওয়ার্দী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, কুইন্স বরো প্রসিডেন্টের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, সাবেক পুলিশ অফিসার শামসুল হক, বিশিষ্ট রিয়েল অ্যাস্টেট ব্যবসায়ী নূরুল আজিম।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম কাজী কাইয়্যুম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক, ডা. নার্গিস রহমান, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য আবুল কাশেম চৌধুরী, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট সাকিল মিয়া, প্রধান উপদেষ্টা নিজামুল হক, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মিয়া মোহাম্মদ দুলাল, শিল্পী আফতাব জনি, কামরুজ্জামান বকুল, কবি হুমায়ুন কবীর ঢালি, ডা. মাসুদুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলা ট্রাভেলেসর প্রেসিডেন্ট বেলায়েত হোসেন, নওশাদ হোসেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনের (একাংশের) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, বৃহত্তর নোয়াখালি সোসাইটির সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, লিটন চৌধুরী, মাসুদ সিরাজি, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা ডিউক খান, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, লায়ন্স ক্লাবের সাবে কর্মকর্তা রকি অলিয়ান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, আব্দুর রশিদ বাবু, আহসান হাবিব, ফোবানার নেতা আবু দারা জুবায়ের, শাহ গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা আকতার হোসেন, সৈয়দ এনায়েত আলী, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহেদ কাজী এলিন প্রমুখ।

অনুষ্ঠানে কম্যুনিটিতে অবদানের জন্য রানো নেওয়াজকে সাইটেশন প্রদান করেন অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার।

কনসাল জেনারেল মোজাম্মেল হক পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা কম্যুনিটির পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারি। মনে রাখবেন এলাকা উন্নত হলে দেশ উন্নত হোক। আর নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট আপনাদের সেবা প্রদানে সব সময় প্রস্তত। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। তিনি সবাইকে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে উল্লেখ করে বলেন, এই প্রবাসে আপনারাই বাংলাদেশের প্রতিচ্ছবি এটা সব সময় মনে রাখবেন।

শাহ নেওয়াজ ইফতার পার্টিকে সফল ও সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শাহ নেওয়াজ গ্রুপ সব সময় কম্যুনিটির পাশে, ভালো কাজের পাশে থাকবে। তিনি শাহ নেওয়াজ গ্রুপের সেবা গ্রহণ করার জন্য সব প্রবাসীর প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন